সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
সাম্প্রতিক ছবি।

আন্দোলন স্থগিত, তবে ক্লাসে যাবে না বুয়েট শিক্ষার্থীরা!

ক্যাম্পাস প্রতিবেদক, বুয়েট :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় চলমান মাঠপর্যায়ের আন্দোলন আপাতত স্থগিত করেছেন আন্দোলনকারীরা। কিছু দাবি বাস্তবায়ন এবং বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় থাকায় মূলত এমন সিদ্ধান্ত জানান তারা।

তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে (ক্লাস) অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আন্দোলনের কেন্দ্রস্থল বুয়েটের শহীদ মিনারের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

তারা বলেন, আমাদের আন্দোলনের এখানেই ইতি হচ্ছে। তবে আমরা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে থাকবো। আগামীকাল (বুধবার) শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে গণশপথ নেব যাতে বুয়েট সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আবরারের লাশকে ব্যবহার করে কিছু সংগঠন তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তবে আমরা তা হতে দিবো না। আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী করে আমরা মতলববাজদের রাজনীতি করার সুযোগ দিতে চাই না।

প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিচারসহ ১০ দফা দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করে আসছিল বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মাঝে ভর্তি পরীক্ষার জন্য কর্মসূচি শিথিল করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930