সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের শ্রীপুর বেতঝুড়ি এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ধর্ষিতার চাচা আজিজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ওই শিশুকে উদ্ধারের পর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আজিজুল হক(১৮) নির্যাতনের শিকার শিশুর আপন চাচা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে শিশুটিকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না।

পরে সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেতুর কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটির খোঁজ মিলে। পরে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

শ্রীপুর থানার এসআই মঞ্চুরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত চাচা আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31