সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সৌদিআরবে দুর্ঘটনায় ৩৫ ওমরাহ হজ্বযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহ হজ্বযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের কাছে হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিহতরা সবাই বিদেশি। তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, ভাড়া করা ওই বাসে মোট ৩৯ জন ওমরাহযাত্রী ছিলেন। আল-আখাল গ্রামের কাছে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লোডারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। সৌদি সংবাদমাধ্যমে আসা ছবিতে বাসটিকে জ্বলতে দেখা যায়।

দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট ও অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিয়ে যাওয়া হয় আল হামনা হাসপাতালে। এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930