শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পাহাড়ে যারা রক্তপাত করছে তাদের জন্য ভয়ংকর দিন আসছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পাহাড়ে অযথা যারা রক্তপাত করছে, যারা খুন-চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের জন্য ভয়ংকর দিন আসছে। বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যারা এসব সন্ত্রাসে মদদ দিচ্ছে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করার সবই করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের সঙ্গে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রেহায় পাবে না।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামাল উদ্দিন, র‌্যাবের মহা পরিচালক বেনজির আহম্মদ, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, বিজিবির মহা পরিচালক ও তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০