বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

যুবলীগ থেকে বহিষ্কার নজরুল

আকাশবার্তা ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলকে যুবলীগ থকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কার্যালয়ে সংগঠনের জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়।

যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ৩৭ জনকে আসামি করে হত্যামামলা হয় গোয়ালন্দ ঘাট থানায়।

ওই মামলার প্রধান আসামি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকাল ৫টায় তাদের রাজবাড়ীর আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নজরুল ইসলাম এনজিও কর্মী থেকে যুবলীগের নেতা হওয়ার পর তার বিরুদ্ধে রাজবাড়ী-দৌলতদিয়া এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনাসহ অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১