সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খুনি-সন্ত্রাসী-অপরাধীদের ছাত্রলীগে স্থান নেই : লাইলী

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘হয় অপরাধ কর্মকাণ্ড ছাড়, না হয় ছাত্রলীগ ছাড়। খুনি-সন্ত্রাসী-অপরাধীদের স্থান ছাত্রলীগে নেই। ছাত্রলীগের নেতা-কর্মীদের হতে হবে মানবিক। ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগে টেন্ডারবাজি-চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কারো জায়গা হবে না। 

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পাশাপাশি সব ধরনের জঞ্জালমুক্ত করার কাজে হাত দিয়েছেন। অপকর্মের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেত্রী।

এর আগে অতিথিদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

এছাড়া সম্মেলনে কমলনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকিব হোসেন সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, আওয়ামী লীগ নেতা একেএম নুরুল আমিন মাস্টার, অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা তাজবীরুল হক অনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিব। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930