শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘মডেল ইউনিট করতে চাই’ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগকে : আবু তালেব

নিজস্ব প্রতিবেদক, মান্দারী :

‘চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগকে একটি মডেল ইউনিট’ হিসেবে রূপান্তর করতে চাই বলে মতপ্রকাশ করেছেন রোববারের (২০অক্টোবর) সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মান্দারী ইউনিয়নের বাসিন্দা আবু তালেব।

আবু তালেব বলেন, আমি রাজনীতি করি সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিগত সময়ে সরকার বিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছি। আমার লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক সাধারণ ছাত্রদের জন্য কল্যাণমূখী কিছু করা।

আবু তালেব বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজে ডিগ্রি ২য়বর্ষে অধ্যায়নরত আছেন বলে জানা গেছে।
২০০৯ সালে মান্দারী ইউনিয়নের মটবী ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র নেতৃত্বের পথচলা শুরু হয় তার।

এদিকে লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ ইউনিট চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ৯টি ইউনিয়নে ছাত্রলীগের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিবেশ বিরাজ করছে। পদপ্রত্যাশী ছাত্রনেতারা পোষ্টারিংসহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কর্মীদের প্রত্যাশা প্রকৃত ছাত্রদের থেকে এবার যেন নেতৃত্ব নির্বাচন করা হয়।

তথ্য অনুসন্ধানে জানা গেছে- মান্দারী, চন্দ্রগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে পদপ্রত্যাশী নেতাদের সাথে স্থানীয়ভাবে ছাত্রলীগে অভ্যন্তরীণ গ্রুপিংয়ের অভিযোগ রয়েছে বিস্তর। এসব গ্রুপিংকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও দায়ের হয়েছে। আর এসব মামলায় আসামি করা হয়েছে দলের অনেক কর্মীকে। এনিয়ে দলের অভ্যন্তরে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১