শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে লিখিত পরীক্ষা ও ডোপ টেস্ট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ১৫টি ইউনিটের কমিটি মেয়াদোর্ত্তীণ হওয়ায় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে এ সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় উজ্জীবত হয়েছে ছাত্রলীগ। নেতৃত্বে আসার জন্য সম্ভাব্য প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের পদচারণা বাড়িয়েছেন। ছাত্রলীগে অনুপ্রবেশ ও মাদকাসক্তদের ঠেকাতে সম্ভাব্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডোপ টেস্ট পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।

১৭ অক্টোবর কমলনগর উপজেলা ও হাজিরহাট উপকূল সরকারি কলেজে অনুষ্ঠিত সম্মেলনে ২৩ জন প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ডোপ টেস্টে অংশগ্রহণ করতে হয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড, ছাত্রলীগের ইতিহাস আদর্শ, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও সমসাময়িক রাজনীতি বিষয়ে তাদের ৫০ মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সাথে সাথে দুটি ইউনিটের ২৩ জন প্রার্থীকে ডোপ টেস্টের পরীক্ষা নেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) চন্দ্রগঞ্জ থানা, ২৯ অক্টোবর রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা ও রায়পুর সরকারি কলেজ, ৭ নভেম্বর রামগঞ্জ উপজেলা, রামগঞ্জ পৌরসভা ও রামগঞ্জ সরকারি কলেজ, ১৪ নভেম্বর রামগতি পৌরসভা ও রামগতি সরকারি কলেজ, ২৪ নভেম্বর দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, ২৮ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা ও লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, ছাত্রলীগ মেধাবী ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করে। দেশের ইতিহাস জানে এ ধরনের ছাত্র নেতৃত্ব নিশ্চিতের জন্য লিখিত পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আর কোন মাদকসেবী যেন কোনভাবেই নেতৃত্বে আসতে না পারে। সেজন্য ডোপ টেস্ট নেয়া হচ্ছে। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগে যারা নেতৃত্বে দিবেন তাদের হতে হবে মেধাবী ও মাদকমুক্ত।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম সালাহ্ উদ্দিন জানান, জেলা ছাত্রলীগের এ পদক্ষেপের কারণে বর্তমান সময়ে যেভাবে মাদকাসক্তরা ছাত্র নেতৃত্বে আসার জন্য চেষ্টা করছে সেটা ব্যর্থ হবে।

যারা অনুপ্রবেশকারী তারাও আসতে পারবে না। যারা আওয়ামী পরিবারের সন্তান কেবল তারাই নেতৃত্বে আসবে। কারণ তারা বঙ্গবন্ধু ও আওয়ামীলীগ সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু জানান, বর্তমান জেলা ছাত্রলীগ যে প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করছে এটা খুবই ভালো দিক। তবে এ প্রক্রিয়ায় ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে করলে আরো ভালো হতো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১