সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মেননকে নিয়ে যা বললেন কাদের

আকাশবার্তা ডেস্ক :

সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অনেক আগে হয়ে গেছে। নির্বাচনের পরেই কেনো এসব কথা বললেন না, মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়নি। তিনি কি বলেছেন সেটি মিস কোডেড হয়েছে কিনা সেটি জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এতোদিন পড়ে এই সময়ে কেন? নির্বাচন অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

তিনি বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব। তিনি ক্যাসিনো কাণ্ডের সময়ে কেন এ কথা বললেন, আগে কেন বললেন না। নির্বাচনের পরেও তো তিনি বলতে পারতেন।

যু্লীগের চেয়ারম্যান ওমর ফারুকে গণভবনে যাওয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে যু্বলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করেন। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গণভবনে কাউকে ডাকা হবে না। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।

তিনি বলেন, ক্যাসিনোকাণ্ডসহ কোন অপরাধে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

যুবলীগের বয়সসীমা নির্ধারনের বিষয়ের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুবলীগে কোন বিষয়ে সংশোধন আসবে কিনা সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হতে পারে। সব বিশ্লেষন করে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সংরক্ষিত নারী আসনের এমপির পরীক্ষায় জালিয়াতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। দলীয়ভাবেও খোঁজ খবর নেবো। প্রধানমন্ত্রীকে এ বিষয়টি আমি জানাবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930