আকাশবার্তা ডেস্ক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
রোববার (২০ অক্টোবর) মধ্যরাতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ভাটারা থানার মাদক মামলায় ১০ দিন ও অস্ত্র আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে এই রায় দেয়া হয়।
শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তারেকুজ্জামান রাজিব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা।