বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই স্লোগানে লক্ষ্মীপুরে সরকারি ও বেসরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখা যায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ কুমার দে, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) জেলা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্তসহ আরো অনেকে।

এদিকে ‘নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় র‌্যালি, সমাবেশ, মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন ‘নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির আহ্বায়ক মো. আলী হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০