বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন

আকাশবার্তা ডেস্ক :

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

তিনি বলেন, নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। এতে নিজের উন্নয়নের পাশাপাশি দেশেরও উন্নয়ন ঘটবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ইয়ুথ অন পলিটিক্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ কর্মসূচি সারাদেশে নিয়ে যাওয়া হবে। শুধু ঢাকায় থাকবে না।

জয় বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন করতে আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্ট থেকে রোবোটিকস, আইওটি, এআই বিষয়ে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এসব বিষয়ে প্রশিক্ষণ ও রিসার্চ ফ্যাসিলিটি দিলে এক্সপার্টাইজের দিক থেকে আমরা অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে যাব।

প্রতিবছর সরকারের আয় বাড়ছে এ কারণে তরুণদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আইসিটির প্রশিক্ষণগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে। ঢাকার বাইরেও এ ধরনের অনুষ্ঠান করা হবে। ফ্রিল্যান্সার কিভাবে হওয়া যায় সে প্রশিক্ষণও দেওয়া হবে।

যারা কোনোদিন স্কুলে যায়নি, ঝরে পড়েছে; তাদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নেয়ার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০