বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

এবার মেননের দুঃখপ্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

‘নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ এমন মন্তব্য করে ফেঁসে যাওয়া ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার দুঃখ প্রকাশ করেছেন। নিজের ওই মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেও জানালেন তিনি।

মেনন বলেন, আমার নির্বাচন সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত উক্তিকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমি বলতে চাই, নির্বাচনে মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। এজন্যই নির্বাচনকে যথাযোগ্য রাজনৈতিক মযার্দায় ফিরিয়ে আনতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) দোহারে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

মেনন বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু, উন্নয়নকে স্থায়ী করতে হলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হবে। মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আজকে যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান ফলায়, তার মূল্য পায় না। এটা পরে উৎপাদনের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। সুতরাং, যেভাবেই হোক কৃষকের ফসলের দামের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য করম আলী।

উল্লেখ্য, বরিশালে ওয়ার্কার্স পার্টির এক সভায় বক্তৃতায় রাশেদ খান মেনন বিগত নির্বাচনে ভোট নিয়ে বলেন, আমি সাক্ষি দিচ্ছি বিগত নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। এ নিয়ে পরদিন থেকেই আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে ওই বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে প্রশ্ন করেন, মন্ত্রী হলে এমন কথা বলতেন কিনা। এরপর আরেক বক্তব্যে বলেন, রাশেদ খান মেনন অলরেডি ইউটার্ন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০