বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইসলাম অবমাননার বিরুদ্ধে আইন করার দাবি

আকাশবার্তা ডেস্ক :

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভোলায় তাওহিদী জনতার সমাবেশে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে। ধর্মপ্রাণ সাধারণ জনতার উপর পুলিশের দায়েরকৃত মামলা তুলে নিতে হবে। আহত ও ক্ষতিগ্রস্থদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ-বাসুল সা. তথা ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে।

ভোলায় তাওহিদী জনতার সমাবেশে গুলিযর্ষণের প্রতিবাদে শুক্রবার (২৫ অক্টোবর) খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, মাস্টার সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আহমদ বিলাল, প্রভাষক আবদুল করিম, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডাক্তার রিফাত মালিক, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ছাত্র মজলিসের সেক্রটারী জেনারেল মনির হোসাইন প্রমুখ।

সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে হাউজবিল্ডিংয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে শাহাদৎবরণকারীদের জন্যে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মুনাজাত করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি শিহাবুদ্দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১