সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘পুলিশ সদস্যরা অসদাচরণ করলে জানাবেন’

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু সবকিছু জনগণের ট্যাক্সের টাকায়। পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে কোনো অসদাচরণ করলে জানাবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করে শফিকুল ইসলাম বলেন, কোনো অসৎ ব্যক্তি ডিএমপিতে চাকরি করতে পারবে না। এই মহানগরের প্রতিটি মানুষের যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা। সে আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা (নাগরিক) না পান আমাদের জানাবেন। আমরা এই সমস্ত দুর্নীতিবাজ লোকজন (অসৎ পুলিশ সদস্য) এরকম একটা সভ্য সমাজে পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না।

তিনি বলেন, কোনো পুলিশ অফিসার কিংবা সদস্য যদি নিজেদের বাদশা ভাবেন, আর জনগণকে প্রজা ভাবেন তাহলে ডিএমপিতে চাকরি করার দরকার নেই।

শফিকুল ইসলাম বলেন, এই শহরে যারা ভালো মানুষ আছেন, যারা দেশের মঙ্গল চান। তারা যদি দেশের ভালোর জন্য এক কদম এগিয়ে আসেন, কথা দিচ্ছি তাদের কাছে আমরা দশ কদম এগিয়ে যাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930