নিজস্ব প্রতিবেদক :
আলোচনা সভা ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। সভায় জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লিংকন।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন, সৌরভ হোসেন ভুলুসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। পরে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।