মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কাশ্মীরে গ্রেনেড হামলায় ৬ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে গ্রেনেড হামলায় ৬ ভারতীয় আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের গ্রষ্মকালীন রাজধানী শ্রীনগরে গ্রেনেড হামলায় যারা আহত হয়েছেন তারা সকলের আধা সামরিক বাহিনীর সদস্য।

এক বিবৃতিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জানিয়েছে, শ্রীনগরের করণ নগর এলাকায় অজ্ঞাত জঙ্গিরা একটি গ্রেনেড ছোঁড়ার পরে তাদের ছয়জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীনগরে নিযুক্ত সিআরপিএফ মহাপরিদর্শক রবীদীপ সিং সাহির বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে শনিবার সন্ধ্যায় সিআরপিএফ মোতায়েনের সময় গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার কিছুদিন পরই এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীর ৫ আগস্টের পর থেকে প্রায় সম্পূর্ণ লকডাউন ছিল। পূর্বে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বহাল থাকায় কাশ্মীর তার নিজস্ব আইন কার্যকর করার অনুমতি পেয়েছিল।

৩৭০ ধারা এ অঞ্চলের নাগরিকত্ব আইনকেও সুরক্ষিত করেছিল, যা বাইরের লোকদের এই অঞ্চলে জমিতে বসতি স্থাপন এবং মালিকানার অনুমতি দেয়নি। বর্তমানে পরিস্থিতিতেও ভারত সরকার দাবি করছে কাশ্মীরে ৯৩ শতাংশ সংঘাত নিরসন হয়েছে।

জম্মু ও কাশ্মীরের কিছু সন্ত্রাসী গোষ্ঠী স্বাধীনতার জন্য বা প্রতিবেশী পাকিস্তানের সাথে একীকরণের জন্য ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে বলেও ভারত সরকার দাবি করছে।

বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার মতে, ১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য ১৯৪৭ সালে দেশ ভাগের পর কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দুইবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে।

সূত্র : আনাদলো এজেন্সি

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১