বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০২০ সালে হজযাত্রীদের ইমিগ্রেশন হবে আশকোনায়

আকাশবার্তা ডেস্ক :

আগামী বছর “Makkah Route Initiative” এর আওতায় বাংলাদেশের সকল হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন করা হবে। এ লক্ষে ঢাকার আশকোনা হজ ক্যাম্পের সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

রোববার (২৭ অক্টোবর) হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

২০০৯ সালে যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬ শত ২৮ জন, ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পায়।

এ বছর রাজকীয় সৌদি সরকারের “Makkah Route Initiative” কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছেন। ২০২০ সালে সকল হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনার সিদ্ধান্ত হয় সভায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে একইসঙ্গে এ সংক্রান্ত কার্যক্রমও বাড়বে। তাই এখন থেকে হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

২০১৯ সালে মোট ৩৬৬টি হজ ফ্লাইট পরিচালিত হয়। সৌদি এয়ারলাইন্স এর মাধ্যমে পরিচালিত হজযাত্রীদের মধ্যে যারা Makkah Route Initiative” কর্মসূচির অধীনে সৌদিআরব গমন করেছেন তাঁদের লাগেজ ট্যাগ গ্রহণ ও ইমগ্রেশন নিয়ে বিড়ম্বনার সম্মুখিন হতে হয়েছে। তাই ২০২০ সালে সকল হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভা শেষে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সভায় ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান, ঢাকা হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সহ সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১