মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগঞ্জে জনতা ব্যাংক থেকে ২০ লাখ ৪৭ হাজার টাকা লুট

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতা ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতির সংগঠিত হয়েছে। ব্যাংকের ভল্ট ভেঙ্গে ২০ লাখ ৪৭ হাজার ৯’শ ১৯ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।

ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে ব্যাংকের ভল্টে ২০ লাখ ৪৭ হাজার ৯’শ ১৯ টাকা রেখে সরকারি ছুটিতে চলে যায় ব্যাংক কর্মকর্তারা।

শনিবার ভোর রাত তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাতাদল কৌশলে কলাপসিবল গেইটের তালা খুলে দারোয়ান মোবারক হোসেনকে (৬৫) মারধর এবং নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তারা। পরে ব্যাংকের ভল্ট ভেঙ্গে ২০ লাখ ৪৭ হাজার  ৯’শ ১৯ টাকা লুটে করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙ্গে নিয়ে যায় ডাকাতরা।

শনিবার সকালে ব্যাংকের অপর দারোয়ান শাহজাহান ডিউটি করতে আসলে ডিউটিরত দারোয়ান মোবারক হোসেন ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক এমরান হোসেন পাটওয়ারী জানান, ব্যাংকের মূল গেইটের তালা কৌশলে খুলে ডাকাত দল ভিতরে প্রবেশ করে ভল্টে রক্ষিত ২০ লাখ ৪৭ হাজার ৯’শ ১৯ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে দারোয়ান মোবারক হোসেনকে মারধর ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে পালিয়ে যায় তারা।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময়ে ডাকাতি সংগঠিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১