সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সাকিবকে নিয়ে ডিএমপি কর্মকর্তার আবেগঘন স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক : 

বাইরে থেকে ছেলেটিকে দেখে একটু অহংকারী মনে হতে পারে। তবে তার কিছু আচরণে অনেক সময়ই অনেকের মত ব্যথিতও হয়েছি। কিন্তু ক্রিকেটের মাঠে সে সত্যিকার একজন চ্যাম্পিয়ন।

বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব দেশের সেরা একাদশে খেলার মত একমাত্র প্লেয়ার সাকিব এতে কারো দ্বিমত নেই। কি করেনি ছেলেটা দেশের ক্রিকেটের জন্য? এইতো শেষ বিশ্বকাপেও ছেলেটা দেশের ক্রিকেটকে একাই টেনে নিয়ে গেল অনেকদূর।

ক্রিকেটের টুকটাক খবর রাখে এমন কেউ বিশ্ব ক্রিকেটে তার অবদান অস্বীকার করতে পারবে? কত কঠিন কঠিন ম্যাচ বের করে এনেছে সাকিব। কি ইন্টারন্যাশনাল, কি ফ্রাঞ্চাইজি, কি ক্লাব ক্রিকেট! এটাই সাকিব !

সন্মান করার মত অনেক প্লেয়ার জন্মেছে এদেশে। কিন্তু ক্রিকেটার সাকিব বাংলাদেশে একজনই। নিঃসন্দেহে সবাই একবাক্যে সেটা স্বীকার করবে।

যে ঘটনায় তাকে এতদিন পর সাজা দেয়া হলো ক্রিকেটের আইনের ভাষায় হয়ত ঠিক আছে। তবে প্রত্যেক আইনের মধ্যে ব্যতিক্রম বলে একটা কথা আছে। সরল বিশ্বাসে কৃত কাজ আর সেই কাজে যদি কোন ক্ষতি না হয় তবে সেটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়।

সাকিব বুকিদের অফারে কোন সাড়া না দিলেও বিষয়টাতে গুরুত্ব না দিয়ে এবং কর্তৃপক্ষকে না জানিয়ে হয়ত সে ভুল করেছে। আর যেহেতু সাকিব অফার একসেপ্ট করেনি এবং আগে-পরে সাকিবের এ ধরনের কোন রেকর্ড নেই, কাজেই তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে সাজার বিষয়টা বিবেচনা করা যেত। যদিও ক্রিকেটের আইনে এ বিষয়ে কি আছে তা আমার জানা নেই।

তবে ইন্ডিয়া সফরের আগে ফর্মের তুঙ্গে থাকা সাকিবকে এত আগের একটা ঘটনায় এই মুহূর্তে সাজা দেয়া তাকে একটু কায়দা করে থামিয়ে দেয়া হিসেবেই দেখছে ক্রিকেট পাগল জনতা।

আইনি কারণে তোমাকে যারা যেভাবেই দেখুক আমার কাছে তুমি সত্যিই একজন চ্যাম্পিয়ন! তোমাকে এভাবে থামিয়ে দেয়ায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ভাই। ফিরে আসবে বীরের বেশে সে দিনের প্রত্যাশায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানা, ডিএমপি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930