সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গণপূর্তের ১১ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আকাশবার্তা ডেস্ক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার এসবি পুলিশের ইমিগ্রেশন সুপারের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, স্বপন চাকমা, আব্দুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ও মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী ও রোকন উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মুমিতুর রহমান এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।

জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের ১২ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এ পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশনটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930