সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গাঁজা নিয়ে পরীক্ষা কেন্দ্রে, ১৫ দিনের কারাদণ্ড পরীক্ষার্থীর

আকাশবার্তা ডেস্ক :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ এপ্রিল) উপজেলার সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইউএনও মো. আজাদ জাহান এ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত আউ-আলুল মুরসালিন চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মঞ্জুরুল আলম লার্জের ছেলে। সে উপজেলার মুন্সীগঞ্জ নিগার সিদ্দিক কলেজের ছাত্র। আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ইউএনও আজাদ ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে নকল আছে কিনা তা তল্লাশি করার জন্য দায়িত্বরত শিক্ষকদের নির্দেশ দেন।

এ সময় পরীক্ষার্থী আউ-আলুল মুরসালিনের মানিব্যাগে এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও আজাদ বলেন, “মুরসালিনকে পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরের পরীক্ষাগুলো তাকে কারাগার থেকে দিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31