শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ ক্রোক

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের একজন উপ-পরিচালকের নেতৃত্বে ফালুর ৩৪৩ কোটি টাকা মূল্যমানের সম্পদ ক্রোক করা হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পদ ক্রোকের আবেদন করেন আদালতে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন ওই আবেদন মঞ্জুর করায় দুদক ফালুর সম্পদ ক্রোকের উদ্যোগ নেয়।

মোসাদ্দেক আলী ফালুর বিষয়ে দুদকের আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন।

এসব অবৈধ সম্পদ বিভিন্ন পন্থায় দুবাইয়ে পাচার করেন। মামলা নিষ্পত্তির আগে এ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার উদ্দেশ্য ব্যাহত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১