শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পেতে যা করতে হবে

আকাশবার্তা ডেস্ক :

ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করতে হবে। ঢাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মিরপুর, ঢাকা মেট্রো-১, ২, ৩ সার্কেল রয়েছে। এছাড়া বিভিন্ন জেলা শহর থেকেও ড্রাইভিং লাইসেন্স করা যায়।

আবেদন করার জন্য : গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ’র যে সার্কেলের আওতাভুক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।

যে সব কাগজ লাগবে : ১.বিআরটিএ অনুমোদিত ব্যাংক শাখায় টাকা জমার রশিদ। ২. ন্যাশনাল আইডি কার্ড/জন্ম সনদ/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। ৩. স্থায়ী/অস্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিলের ফটোকপি। ৪. তিন কপি রঙিন স্ট্যাম্প সাইজের ছবি ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

ভারী যানবাহনের ক্ষেত্রে : ট্রাক, লরি ও বাসের মতো ভারী যানবাহনের লাইসেন্স পেতে হলে আগে হালকা মোটরযানের লাইসেন্স থাকতে হয়। হালকা মোটরযানের লাইসেন্স পাওয়ার তিন বছর পার না হলে ভারী যানবাহনের লাইসেন্সের জন্য আবেদন করা যায় না।

লাইসেন্স ফি : (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা হালকা মোটরযান) (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসঙ্গে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরনের মোটরযান)।

এরপর আপনাকে সার্কেল অফিস একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে। যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর আপনাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশগ্রহণ করতে হবে।

এ সময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষায় পাস করলে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে (www.brta.gov.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮