শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ।

অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় আটক ২৫

আকাশবার্তা ডেস্ক :

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার মধ্যরাত পর্যন্ত ২৫ জনকে আটক নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। পলিটেকনিট ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়।

এর আগে রাত ৯টার দিকে ৫০ জনকে আসামি করে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

এর আগে প্রয়োজনীয় সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকা এবং মধ্যপর্ব পরীক্ষায় অংশ না নেয়ায় দু’জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় শনিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে উদ্ধার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীক্ষার ফরমপূরণের জন্য অধ্যক্ষের সঙ্গে তদবির নিয়ে আসেন ছাত্রলীগ নেতারা। তাদের কথায় রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে পুকুর থেকে সাঁতরে কিনারে এলে আশপাশের কয়েক ব্যক্তি অধ্যক্ষকে উদ্ধার করেন।

জানা যায়, অযোগ্য শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ায় অধ্যক্ষের সঙ্গে এমন ঘটনা ঘটায় সপ্তম পর্বের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ। তিনি রাজশাহী  পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান গ্রুপের নেতা।

অবশ্য এ ঘটনায় কামাল হোসেন সৌরভকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে মহানগর ছাত্রলীগের এক সভায় সৌরভকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, সৌরভকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে রাতেই পাঠানো হয়েছে।

সেই সঙ্গে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তাফা বলেন, ক্যাম্পাস থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০