-
- জাতীয়, শীর্ষ খবর
- তিস্তা চুক্তি শিগগিরই সম্পন্ন হবে, বললেন মোদি
- আপডেট : এপ্রিল, ৮, ২০১৭, ৩:৪১ অপরাহ্ণ
- 731 জন পড়েছেন
আকাশবার্তা ডেস্ক :
তিস্তা চুক্তি নিয়ে আবারও আশার কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তিস্তা চুক্তি শিগগিরই সম্পন্ন হবে। শনিবার (৮ এপ্রিল) সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশার কথা শোনান। ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউজে দুই রাষ্ট্রপ্রধানের প্রথমে একান্ত এবং পরে দ্বি-পাক্ষিক বৈঠক করেন।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা নিয়ে সমাধানে পৌঁছনো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘দুদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির বিষয়টি রয়েছে। এ নিয়ে আমার আহ্বানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি) এখানে এসেছেন। আমি খুবই খুশি হয়েছি। আশা করছি, এ সফরে তিস্তা চুক্তি না হলেও খুব শিগগিরই এটি চুক্তি সম্পন্ন হবে।’
এই বিভাগের আরও সংবাদ