সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুর্নীতির ৭৩ কোটি টাকা ফেরত দিলেন ইফা ডিজি

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৩ কোটি টাকা ফেরত দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল। বিশেষ নিরীক্ষায় ধরা খেয়ে দুই দফায় দুর্নীতির ৭৩ কোটি টাকা ফেরত দিয়েছেন তিনি।

জানা গেছে, গত ২৩ অক্টোবর সোনালী ব্যাংক পাবলিক সার্ভিস কমিশন শাখায় ১টি চেকের মাধ্যমে ৩২ কোটি টাকা এবং ৩১ অক্টোবর প্রায় ৪১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেন সামীম।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে গঠিত বিশেষ দল রিপোর্ট দেয়ার পর তিনি এ পদক্ষেপ নিলেন।

সিভিল অডিট বিভাগের এ নিরীক্ষা দল অনিয়মের সাথে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কয়েকটি বড় ধরনের আর্থিক অনিয়ম পায়। তারা কেবলমাত্র ৯/৭/১৯ থেকে ৮/৮/১৯ পর্যন্ত সময়ে প্রকল্পের ডিপিপি, বরাদ্দ ও ব্যয়, ক্যাশবহি, লেজার বুক ও রেকর্ডপত্র যাচাই করে ৩১,৯৯,১৫,২২০/ টাকার একটি বড ধরনের অনিয়ম পান।

বিষযটি নিয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তার পক্ষ থেকে বলা হয় এ টাকা ৬৪ জেলায় প্রেরণ করা হয়েছে। জেলা পর্যায়ে খবর নিলে দেখা যায় সেখানে এ টাকা প্রেরণ করা হয়নি। বিষয়টি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আলোড়ন সৃষ্টি হয়।

এরপর প্রতিনিধি দল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। অবস্থা বেগতিক দেখে তিনি টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেন।

সরকারের বিশেষ নিরীক্ষা দল না এলে দুর্নীতির বড় এ অর্থ কখনোই পাওয়া যেতো না বলে অভিমত তাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930