শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে দলের নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।

কৃষক লীগের সম্মেলন উপলক্ষে মঞ্চ সাজানো হয়েছে গ্রাম বাংলার কাছারি ঘরের আদলে। আছে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের প্রতীকী রূপও। লম্বায় ৯০ ফুট আর প্রস্থে ৩০ ফুট মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে কৃষি ও কৃষকসংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

দেশে কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

প্রসঙ্গত, সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১