সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবরারের বাবা মো. মজিবুর রহমান।

এদিন ভারপ্রাপ্ত বিচারক মো. আমিনুল হকের আদালতে এ মামলার অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আবরারের বাবা মো. মজিবুর রহমান জবানবন্দি প্রদান করেন এবং আইনজীবীরা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য আদালতে কাছে প্রার্থনা করেন।

ভারপ্রাপ্ত বিচারক মো. আমিনুল হক নিহত আবরারের লাশ দ্রুত উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এছাড়া মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাসকে ১ ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত করে প্রতিবেদন জমার দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার রাহাত। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930