বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

‘আবরারের মৃত্যু, আয়োজকদের বরদাশত করা হবে না’

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দৈনিক প্রথম আলোর আয়োজকদের অবহেলার কারণেই এ মৃত্যু ঘটেছে। এ অপরাধ বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনা আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা এসেছে। আয়োজকদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকার দরকার ছিল। অথচ তারা এ বিষয়ে সতর্ক ছিল না। বাচ্চাটা মারা গেছে জেনেও তারা ঘটনা চাপা দিয়ে অনুষ্ঠান করেছে। এটা অন্যায়।

তিনি ধানমন্ডিতে এতোগুলো হাসপাতাল থাকতেও মহাখালীতে চিকিৎসার জন্য নেয়ার নিন্দা জানান।

তিনি আরও বলেন, প্রথম আলো এ ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায়? তাদের কোনো দায়বদ্ধতা নেই? ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। তাদের নিরাপত্তা না দেখা এটাও তো গর্হিত অপরাধ।

গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর অনুষ্ঠানে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় আবরার। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০