শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কাজের চাপ কম বুবলীর, তাই…

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। প্রায় দুই মাস ধরে অভিনয়ে নেই তিনি। পাশাপাশি ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ তার। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও সাড়া মিলছে না বুবলীর।

তবে সম্প্রতি হুট করেই অনলাইনে হাজির বুবলী। বহুদিন পর মঙ্গলবার অনলাইনে পাওয়া গেল নায়িকাকে। এই সময় বুবলীর কাছে জানতে চাওয়া হয়, কোথাও কেন নেই তিনি? মিডিয়া থেকে বিরত নেয়ার কারণ কি?

বুবলি বলেন, আমি আসলে বিরতিতে নেই। এই তো কদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে ভোটও দিয়েছি। তবে কাজ নিয়ে আমি বরাবরই প্রচার বিমুখ। নতুন কাজ হলেও গণমাধ্যমে আসতে চায় না।

আসলে বর্তমানে আমার শুটিংয়ের চাপ অনেকটা কম, তাই পরিবারকে সময় দিচ্ছি। আমার আম্মুও বেশ অসুস্থ ছিলেন। তার স্পাইনাল কর্ডের সমস্যা হয়েছিল। আর যেহেতু এবার চাপ কম, সেহেতু আম্মুর পাশে থেকে সেবা করেছি।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আম্মুকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেছি। এখন আম্মুর অবস্থা একটু ভালো। তাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছি। আর বাইরে ছিলাম বলে ফোনটা বন্ধ ছিল।

সর্বশেষ গত ঈদুল আজহায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছিল বুবলিকে। এরপর তার অভিনীত কাজী হায়াতের ‘বীর’-এর কাজ চলতি মাসেই শুরু করার কথা থাকলেও সেটা পিছিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০