সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে অবশেষে সেই টেন্ডার বাতিল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব উদ্বৃত্ত তহবিলের প্রায় ৭০ লাখ টাকার সেই পাতানো টেন্ডার অবশেষে বাতিল করা হয়েছে। যথাযথভাবে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এ টেন্ডার বাতিল করা হয়। পুনরায় ওই টেন্ডারের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

টেন্ডারে অনিয়ম নিয়ে ২৮ মার্চ কয়েকটি গণমাধ্যমে ‘আওয়ামী লীগ নেতাদের ৭০ লাখ টাকার টেন্ডার ভাগাভাগি’ ও ৩ এপ্রিল ‘টেন্ডারে অনিয়ম : কমলনগরে প্রকৌশলীকে শোকজ’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। এনিয়ে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব উদ্বৃত্ত তহবিলের টেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় টেন্ডারে অনিয়ম ও যথাযথভাবে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্যা আলোচনা সাপেক্ষে টেন্ডারটি বাতিল ঘোষণা করেন। পরে পুনরায় টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০