সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কুমিল্লায় যে তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে কুমিল্লায় মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

সোমবার (গত ১১ নভেম্বর) কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান।

নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরো দুই বক্তা হলেন – আবদুর রাজ্জাক এবং জসিম উদ্দিন।

জেলা আইন-শৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষকে ওয়াজের নামে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায় বেশি, তাই কুমিল্লায় এই বক্তাদের নিষিদ্ধ করা হলো।

তিনি আরও বলেন, কিছু বক্তা মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের মাহফিলে কিছুতেই দাওয়াত দেয়া যাবে না। এরই মধ্যে আমরা এমন তিনজনের তালিকা করেছি। এ তিনজনকে কুমিল্লার কোনো মাহফিলে ওয়াজ করতে দাওয়াত দেয়া যাবে না।

সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যান্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন। এসব ওয়াজকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930