শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘প্রয়োজনে বাবার মত নিজের জীবনটাই দিয়ে দেব’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয়, সবই করে যাচ্ছি এবং যাবো। আর মানুষকে কী কী দেবার আছে জানি না। তবে এইটুক বলতে পারি আমার জীবনটাই আমি উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের জন্য। তাই তাদের কল্যাণে যা যা প্রয়োজন সবই আমি করবো, প্রয়োজনে বাবার মত নিজের জীবনটাই দিয়ে দেব।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সরকারি দলের সদস্য আনোয়ারুল আবেদীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগে এমন একটা সময় ছিল, এ দেশের মানুষ একবেলা খাবার পেত না, খুব বেশি দিন আগের কথা নয়, এই যে ১০/১১ বছর আগের অবস্থাটাই যদি চিন্তা করেন, তাহলে তখন দেশের অবস্থাটা কী ছিল, একবার চিন্তা করুন। অন্তত এখন আর সে অবস্থাটা নেই।

তিনি বলেন, আজকে আমি প্রায় ২৩টা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করলাম। সেখানে ৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলাম। একটা উপজেলার একেবারে দুর্গম এলাকার এক বোন বললেন যে, তার গ্রামে তিনি বিউটিফিকেশনের কাজ করেন এবং এই বিদ্যুৎ আজকে ওই এলাকায় গিয়েছে বলে এই কাজ আরও সহায়ক হবে। মানুষের অবস্থার যে পরিবর্তন ঘটেছে, গত এক দশকে একটা ইউনিয়ন পর্যায়েও বিউটিফিকেশনের কাজ হয়। আমাদের গৃহীত পদক্ষেপটা গ্রামগঞ্জে পৌঁছে গেছে এটা শুনে ভালো লাগছে।

তিনি আরও বলেন, আর কী কী দেবার আছে জানি না। তবে এইটুক বলতে পারি—আমার জীবনটা আমি উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন সবই আমি করবো, প্রয়োজনে আমার জীবনও যদি দিতে হয়—বাবার মতো তাও দিয়ে দেব।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, কিছু কিছু শিল্পকারখানা এত পুরনো, শত চেষ্টা করেও রুগ্ন শিল্পকে চালু করা যাচ্ছে না। সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১