শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে অকৃতকার্যদের ফরম ফিলাপ না করায় বিদ্যালয়ে ভাংচুর, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :  

লক্ষ্মীপুরের মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষায় ৩৭ শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা ও ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় বিদ্যালয় ভবনে হামলা চালানো হয়েছে। এতে নতুন একাডেমিক ভবনের জানালার কাঁচ, দরজা ভাংচুর, ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন করাসহ ৩টি ডিপটিউবয়েল ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকালে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে অকৃতকার্য কতিপয় শিক্ষার্থী ও বহিরাগত কিছু উশৃঙ্খল যুবক এ ভাংচুর কর্মকান্ড চালিয়েছে বলে জানায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নজির আহম্মদ।

খবর পেয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মিজানুর রহিম অন্যান্য সদস্যদের নিয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। এসময় তিনি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এদিকে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয়ে ভাংচুরসহ উদ্ভুত পরিস্থিতিতে ম্যানেজিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মিজানুর রহিম মুঠোফোনে জানিয়েছেন, আজকের জরুরী সভায় বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সহিদ প্রভাষককে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও দোষিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মিজানুর রহিম। তিনি বলেন, ভাংচুরের কারণে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরে খবর পেয়ে পুলিশ বিদ্যালয় পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০