রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

তুরস্ক-মিসর থেকে কার্গো বিমানে আসছে পেঁয়াজ

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাজারের দামী পণ্যের তালিকায় জায়গা নিয়েছে পেঁয়াজ। গত সপ্তাহে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ১০০ টাকা বেড়েছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দাম। এ অবস্থায় জাহাজে পেঁয়াজ আসতে সময় বেশি প্রয়োজন তাই বাজার স্বাভাবিক রাখতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৭ নভেম্বর) থেকে জরুরিভিত্তিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির প্রথম পর্যায় শুরু হবে। সরকারি পর্যায়ে টিসিবি তুরস্ক থেকে এবং বেসরকারি পর্যায়ে এস আলম গ্রুপ মিসর থেকে পেঁয়াজ আমদানি করবে।

বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হবে বলে শুক্রবার (১৫ নভেম্বর) জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। ইতোমধ্যে দুই জন উপসচিব রপ্তানিকারক দুই দেশে অবস্থান করছেন।

আকাশপথে পেঁয়াজ আমদানির যাবতীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়াও সমুদ্রপথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টেকনাফ স্থলবন্দর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছিলো তবে এখন ঠিক আছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রণালয়ের পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে দেশের গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।

কেউ অবৈধভাবে পেঁয়াজ মজুদ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। পর্যবেক্ষণের জন্য বাজারে ইতোমধ্যে মন্ত্রণালয়ের কয়েকটি মনিটরিং টিম কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০