সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. সিরাজদৌলাহ কুতুবী, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস উজ জামান, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক আবু সালেহ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

সভায় বিজ্ঞ বিচারকগণ তাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগের পরিসংখ্যান ও কার্যক্রম পরিচালনায় সমস্যাগুলো তুলে ধরেন। পরে সম্মেলনের সভাপতি সেগুলো সমাধানে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাম্প্রতিককালে প্রণীত সড়ক পরিবহন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করেন লিগ্যাল এইড অফিসার ফাহাদ বিন আমিন চৌধুরী।

এদিকে অনুষ্ঠানের শুরুতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গিদের বোমা হামলায় নিহত ঝালকাঠির সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাড়ৈ ও সোহেল আহমেদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930