বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

অল্পের জন্য বেঁচে গেলেন ৩৩ বিমানযাত্রী!

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন ৩৩ বিমানযাত্রী। রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় শাহমখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সকাল ৯টায় নভোএয়ারের এই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহমখদুম বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করে। শাহমখদুম বিমানবন্দরে অবতরণের পর তার পিছনের বামদিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীতে অবতরণের পর পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

তবে যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষপর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি ও তার যাত্রীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১