শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দৃশ্যমান পদ্মা সেতুর ২৪০০ মিটার

আকাশবার্তা ডেস্ক :

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৬তম স্প্যান ৩-ডি ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।  স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান সেতুর ২৪০০ মিটার (২ দশমিক ৪ কিলোমিটার)।

মঙ্গলবার দুপুর ১টর টার দিকে মাওয়া প্রান্তে ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর স্প্যান বসানো হয়।

এ দিকে সকাল ১০টার দিকে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে রওয়ানা হয়।

ক্রেনটি সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে শুরু হয় পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, ৩-ডি স্প্যানকে অনেক আগেই পিলারের ওপর বসানোর উপযোগী করা হয়েছে।

পরে সকাল ১০ টার দিকে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে এই স্প্যানটিকে বহন করে নিয়ে আশা হয়। পরে দুপুর ১টার দিকে ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর বসানো হয়।

চলতি বছরের মধ্যে সেতুর ১৯, ২০, ২১, ২২, ২৩ নম্বর পিলারের ওপর চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ চলিত বছরের ২২ অক্টোবর জাজিরা প্রান্তে ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর বসানো হয় ১৫তম স্প্যান ‘৪-ই’।

জানাযায়, পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১