সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আজ বিশ্ব টেলিভিশন দিবস (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

বিশ্ব টেলিভিশন দিবস আজ। বর্তমান বিশ্বে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী প্রচার মাধ্যম হিসেবে বিবেচিত হলেও নানা সংকটের কারণে পিছিয়ে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো। গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করেন, আর্থিক সংকট ও চাকুরীর অনিশ্চয়তা দেশের টেলিভিশন শিল্প বিকাশে বড় বাধা। সংকট সমাধানে সম্প্রচার কমিশন গঠন ও পে-চ্যানেল পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন তারা।

১৯২৬ সালের ২১ নভেম্বর বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তার প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। তথ্য ও বিনোদনের জন্য সব শ্রেণী-পেশার মানুষের কাছে গত দুই দশক ধরে  জনপ্রিয় মাধ্যম টেলিভিশন।

সম্প্রতি কম্পিউটার, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে টেলিভিশন। এমন প্রেক্ষাপটে টিকে থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোনেও জায়গা করে নিচ্ছে টেলিভিশন।

প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায়ের সহায় হিসেবে বিশ্বে শক্তিশালী মাধ্যম টেলিভিশন। এদেশেও তার জুড়ি না থাকলেও নানা কারণেই এখন থমকে পড়েছে এর বিকাশ।

তবে সংকট দুর করতে বেসরকারি টেলিভিশনগুলোকে পে-চ্যানেলে পরিণত করাসহ আরও কিছু পরামর্শ দিলেন এ খাতের সঙ্গে জড়িতরা।

বিদেশী চ্যানেলের আগ্রাসন মোকাবেলায় সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান নির্মাণে গুণগত মানের দিকে টেলিভিশন চ্যানেলগুলোকে বিশেষ নজর দিতে হবে বলেও মত তাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930