সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

তারা সমকামীতার অফার দিয়ে টাকা নিতেন

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সমকামী চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা  হলেন- জসিমউদ্দিন, ইব্রাহীম ও মহিউদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, বুধবার রাতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

তারা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য এবং ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ও সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন। এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী ও পুরুষরা বিভিন্ন সময়ে সাড়া দেয়।

পরে তাদের নারায়ণগঞ্জে ডেকে এনে অস্ত্রের মুখে জিম্মি করে সুকৌশলে সর্বস্ব লুট করে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে চক্রটি।

তবে ভুক্তভোগীরা লোকলজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে। এ গ্রুপের মূলহোতা সিদ্ধিরগঞ্জের সুফিয়ান। তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১