বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১০৬ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে গোলাপি রঙয়ে সেজেছে কলকাতা। স্টেডিয়ামেও গোলাপি রঙয়ের ছড়াছড়ি। ভিডিও রিপ্লে বোর্ড, বিজ্ঞাপন থেকে টিভি পর্দার স্কোর বোর্ডও গোলাপি। ইডেনের সবুজ ঘাসে সেই রঙ যেন আরো ফুঁটে উঠেছে।

এই গোলাপি এবং সবুজের ভিড়ে ভারতীয় পেসারদের গোলাপি বলের বিষে নীল হয়ে গেছে বাংলাদেশ। ঐতিহাসিক কলকাতা টেস্টে ৩০.৩ ওভারে অলআউট হয়ে গেছে মাত্র ১০৬ রানে।

অভিষেকে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই ৯১ রানের পর এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর।

তিন-চার-পাঁচে নামা ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে। ওপেনিংয়ে সাদমান দলের সর্বোচ্চ ২৯ রান করলেও খেলতে পারেননি খুব স্বচ্ছন্দে। ভালো খেলছিলেন কেবলমাত্র লিটন দাস।

কিন্তু শামির বল হেলমেটে লাগার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার ‘কানকাশন’ বদলি হিসেবে সুযোগ পেয়ে মেহেদী হাসান মিরাজ পারেননি তেমন কিছু করতে।

যথারীতি ভারতের তিন পেসারই ছিলেন দুর্দান্ত। তিন জনের মধ্যে সফলতম ছিলেন ইশান্ত। ২২ রানে নিয়েছেন ৫ উইকেট, দেশের মাটিতে তার সেরা বোলিং এটিই।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১