শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কন্যা সন্তানের মা হয়ে বললেন, ‘ভালো আছি’

বিনোদন ডেস্ক :

‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নায়িকা সানজিদা তন্ময়। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে নাজমুস সেহের রশিদ। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

গণমাধ্যমের কাছে সানজিদা তন্ময় বলেন, আল্লাহর রহমতে আমার মেয়ে ও আমি অনেক ভালো আছি। গত ১৩ নভেম্বর আমার মেয়ের জন্ম হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাসায় ফিরেছি। এ জন্য সন্তান হবার খবর দিতে দেরি হলো।

আগে থেকে আমাদের আশা ছিল মেয়ে হবে। আল্লাহ আমাদের সেই দোয়ায় কবুল করেছে। সবাই দোয়া করবেন আমরা যেনো ভালো থাকি।

২০১৬ সালে পারিবারিকভাবে বিয়ে করেন সানজিদা তন্ময়। বরের নাম কাজী এরশাদুর রশীদ। তিনি লন্ডন ভিত্তিক এনজিও ওয়ার্ল্ড ভিশন-এর ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন।

ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হয়ে শোবিজে আগমন ঘটে সানজিদা তন্ময়ের। নাটক মিউজিক ভিডিও ছাড়াও চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০