মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লাগেজ হাতে প্রেসিডেন্ট, নেই বডিগার্ড-প্রটোকল

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য ব্যালন ভিয়েনার রেলস্টেশনে দাঁড়িয়ে আছেন।

ইউরোপের দেশ অস্ট্রিয়ার এ প্রেসিডেন্ট ইতালি যাওয়ার ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তার সাথে ছিল না কোনো বডিগার্ড বা সাহায্যকারী।

ছবিটি তিনি নিজেই ফেসবুক ও টুইটারে পোস্ট করে লিখেন, মেরানোতে (ইতালি)‌ যাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও সাউথ টাইরল প্রদেশের গভর্নর আরনো কমপ্যাটচারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করবো।

এ সময় তিনি কোনো দেহরক্ষী বা প্রটোকল নেননি। নিজেই বয়ে বেড়াচ্ছেন নিজের লাগেজ। আর এমন দৃশ্যে প্রেসিডেন্টকে দেখে নেটিজেনরা রীতিমত অবাক।

তারা বলছেন, প্রেসিডেন্টকে এমনই হওয়া উচিত। যেখানে বিশ্বের সব দেশের রাষ্ট্র প্রধান ও শীর্ষ কর্মকর্তা বডিগার্ড ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন সেখানে এই প্রেসিডেন্টের লাগেজ বহন করার মত কেউ নেই।

তার এমন ছবি দেখে হাজার হাজার ভক্ত তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০