রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

জরুরি বৈঠকে বসছেন তিন মন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি ও মজুদ পরিস্থিতি নিয়ে রোববার বৈঠকে বসছেন তিন মন্ত্রী। বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) দুপুরে মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে জরুরি এ বৈঠক হবে।

বৈঠকে যোগ দেবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এফবিসিসিআই-এর জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়।

সম্প্রতি বেড়ে যাওয়া পেঁয়াজ, লবণ ও চালের দাম, মজুত সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০