সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শুদ্ধি অভিযানে সরকারের সঙ্গে থাকবে যুবলীগ : পরশ

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, সরকারের চালানো শুদ্ধি অভিযানে যুবলীগ সব ধরনের সহযোগিতা করবে। রোববার (২৪ নভেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় শেখ ফজলে শামস বলেন, যুবলীগ এমন একটা রাজনৈতিক সংগঠন, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা সংগঠিত। তাই এই দলটি নতুন করে সাজাবো। জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স- এতে যুবলীগ সব ধরনের সমর্থন দেবে। এ ব্যাপারে কাজও করবে।

যুব সমাজকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, মাদকাসক্তদের বিষয়ে কোনো রকম ছাড় দেবে না সংগঠন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930