শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মিয়ানমারের অপপ্রচারে বাংলাদেশের প্রতিবাদ

আকাশবার্তা ডেস্ক :

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অযৌক্তিক ও বিভ্রান্তিকর প্রচারে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অযৌক্তিক অপ্রচার বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না করে মিয়ানমার অব্যাহতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে আসছে।

গত ১৫ নভেম্বর মিয়ানমারের স্টেট কাউন্সিলরের মুখপাত্র এক প্রেস কনফারেন্সে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অসহযোগিতা এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়া নস্যাতে আরেকটি উদ্যোগ তৈরি করেছেন।

এছাড়াও তারা রোহিঙ্গা নৃশংসতার জন্য দোষীদের জবাবদিহিতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক উদ্যোগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভয়ে কড়া সমালোচনার আশ্রয় নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকট নিরসনে ধারাবাহিক সংলাপের মাধ্যমে বাংলাদেশ সরকার নীতি অবলম্বন করে চলেছে। যারা এই সংকটের জন্য একমাত্র দায়ী, তাদের অযৌক্তিক অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সরকার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা বিবৃতি প্রত্যাখ্যান করেছে।

মিয়ানমার সরকারকে অবশ্যই এ জাতীয় অপপ্রচার বন্ধ করতে হবে। একইসঙ্গে তাদের দায়িত্ব পালনের দিকে মনোনিবেশ করতে হবে। যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, মর্যাদার ভিত্তিতে ও স্বেচ্ছায় দেশে ফিরে যেতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১