রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আবার ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২

স্বাস্থ্য ডেস্ক :

আবারও দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউএনবির খবরে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয়।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত ৯২ রোগীর মধ্যে ৪৬ জনকে ঢাকায় ও ৪৬ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন মোট ৯৯ হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৭৪৫ জন।

জানা গেছে, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। ঢাকায় ২৬২ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের মাঝামাঝি সময়ে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১