মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিধবাকে বিয়ে করলে মিলবে ২ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক :

বিধবা বিবাহ আইন থাকলেও অনেকেই এই বিয়েতে রাজি না। তবে এবার বিধবা বিবাহে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার।

ভারতের মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দপ্তর নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবাকে বিয়ে করলেই নগদ দুই লাখ রুপি দেবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়েছে ভারতে।

মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, এতে করে বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। তবে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের ধুম পড়েছে ভারতে।

এর আগে, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগেই এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়।

অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। তবে ২ লাখ দেয়ার উদ্যোগ এবারই প্রথম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০