শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ক্রেতার টানে গ্রাম থেকে শহরে তানজিন তিশা!

বিনোদন ডেস্ক :

ঢাকার একটি অভিজাত শাড়ির দোকানে বিক্রেতা হিসেবে কাজ করছেন হালের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা! আর সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তার প্রেমে পড়েন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

মূলত একটি নাটকে এই ধরণের চরিত্রে দেখা গেছে তাদের দুজনকে। গত সপ্তাহে শুটিং শেষ হওয়া নাটকটির নাম ‘ভালোবাসা তুই’। এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, এই গল্পটি পুরোপুরি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন বিক্রেতার জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে।

পরে যুদ্ধ শেষে বিজয়ের বেশে আবার ফিরে আসেন শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, গল্পটা যতটা প্রেমের, ততোটা বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে বেশ উচ্ছল আমি।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে নাটকটি বিজয়ের মাসে প্রকাশ পাবে। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও নাটকটি প্রচারিত হবে।

তিশা-অপূর্ব ছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০